করোনায় প্রাণ গেলো আরও ৩৪ জনের
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার হাজার ৭০২ জন।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১০ হাজার ৯৮টি নমুনা সংগ্রহ হয়। এর মধ্যে পরীক্ষা হয়েছে ১০ হাজার ৭২৩টি। পরীক্ষায় আরও এক হাজার ২৮২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩৬ হাজার ৪৪ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৪৮১টি।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে পুরুষ ২৩ ও নারী ১১ জন। এর মধ্যে হাসপাতালে ৩৩ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ২৪৭ জন সুস্থ হয়েছেন জানিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৩৮ হাজার ২৭১ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৬ ভাগ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫৯ ভাগ।
রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭০ দশমিক ৯০ ভাগ এবং মৃত্যুর হার এক দশমিক ৪০ ভাগ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৬৬১ (৭৭ দশমিক ৮৬ ভাগ) এবং নারী এক হাজার ৪১ জন (২২ দশমিক শূন্য ১৪ ভাগ)।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৪ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, ১১ থেকে ২০ বছরের একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন।
বিভাগ অনুযায়ী, ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে সাতজন, রাজশাহীতে পাঁচজন, খুলনায় চারজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪