০২ সেপ্টেম্বর, ২০২০ ০২:৪৩ পিএম
লিখিত ও মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত পরে  

বিএসএমএমইউর স্থগিত থিসিস পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

বিএসএমএমইউর স্থগিত থিসিস পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

মো. মনির উদ্দিন: করোনাভাইরাস পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের রেসিডেন্সি পোগ্রামের জুলাই ২০২০ সেশনের লিখিত ও মৌখিক পরীক্ষা এখনই নেওয়া হবে না। তবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে থিসিস পরীক্ষা। সে লক্ষ্যে থিসিস জমা নেওয়ার প্রস্তুতি চলছে। গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এমন সিদ্ধান্ত হয়।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। করোনার সার্বিক পরিস্থিতি এখনো লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়ার অনুকূলে না।’  

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘একাডেমিক কাউন্সিলের মত হলো, অনেক মানুষের এক সঙ্গে জড়ো হওয়ার বাধ্য-বাধ্যকতা না থাকায় থিসিসটা নেওয়া যেতে পারে। সে লক্ষ্যে থিসিসের প্রস্তুতি নেওয়া যেতে পারে।’

তিনি আরও বলেন, ২০ জুলাই সেশনে যারা পরীক্ষার্থী ছিলেন তাদের পরীক্ষা যদি জানুয়ারিতেও নেওয়া হয়, তাহলে দুই ব্যাচের অনেক থিসিস হয়ে যাবে। সুতরাং একটা-দুইটা করে থিসিস যদি আমরা ছেড়ে দিই, তাহলে স্বাস্থ্যবিধিও সংরক্ষিত হবে। এতে কোনো সমস্যা হবে না, শিক্ষকরাও নিরাপদ থাকবে। 

স্থগিত হয়ে যাওয়া এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের তৃতীয় সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ প্রেক্ষাপটে রেসিডেন্সি প্রোগ্রামের চিকিৎসকদের স্থগিত পরীক্ষা নেওয়ার সুনির্দিষ্ট কোনো দিন-ক্ষণ নিয়ে আপনারা ভাবছেন কিনা? এমন প্রশ্নের জবাবে অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, ‘ওদের তো দল বেধে পরীক্ষা, আমাদের তো এ রকম না। পরীক্ষা নেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা চলছে, তবে এ মুহূর্তে ফাইনাল পরীক্ষার আয়োজন সম্ভব না। লিখিত ও মৌখিক পরীক্ষার কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। এটা পরে জানানো হবে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান মেডিভয়েসকে বলেন, করোনা পরিস্থিতিতে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান মেডিভয়েসকে বলেন, ‘একাডেমিক কাউন্সিলের বৈঠকে কোভিড পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া না নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। কখন নেওয়া যায়? অন্যান্য পরীক্ষাগুলো কখন নেওয়া যায়? থিসিস পরীক্ষা চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু করার কথা বলা হয়েছে।’ 

প্রসঙ্গত, করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে বিএসএমএমইউ ও অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের রেসিডেন্সি পোগ্রামের জুলাই ২০২০ সেশনের সকল পরীক্ষা ঈদুল আযহার পরে নেওয়ার সিদ্ধান্ত হয়।

গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রিার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক নোটিসে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে ঈদের পর পরিস্থিতির তেমন কোনো অগ্রগতি না আসায় এ সিদ্ধান্ত থেকে সরে আসে বিএসএমএমইউ।

গত ১২ আগস্ট এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, করোনার কারণে বিএসএমএমইউ ও এর অধিভুক্ত সকল মেডিকেল, ডেন্টাল কলেজ/ইনস্টিটিউটের জুলাই ২০২০ এ অনুষ্ঠেয় এমডি/এমএস ফেইজ-বি থিসিস পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে অবহিত করা হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক