০১ সেপ্টেম্বর, ২০২০ ০৬:৫১ পিএম

ডেন্টাল চিকিৎসককে পদায়ন করে প্রজ্ঞাপন জারি

ডেন্টাল চিকিৎসককে পদায়ন করে প্রজ্ঞাপন জারি

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজের প্রাক্তন প্রভাষক ডা. মো. দেলোয়ার হোসেনকে জুনিয়র কনসালটেন্ট পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা কর্মকর্তাকে আদেশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে। 

পদায়ন হওয়া কর্মকর্তা হলেন, ঢাকা ডেন্টাল কলেজের পেরিওডেন্টলজি ও ওরাল প্যাথলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন। তিনি লিয়নে যোগদান করে পরবর্তী পদায়নের জন্য অপেক্ষমান ছিলেন। তাকে একই প্রতিষ্ঠানে ওরাল এন্ড ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জারীর জুনিয়র কনসালটেন্ট হিসেবে পদায়ন করা হয়েছে। এ সময় তিনি জিুনিয়র কনসালটেন্ট পদের বিপরীতে বেতন ভাতাদি উত্তোলন করবেন বলেও উল্লেখ করা হয়েছে। 

এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ৬ সেপ্টেম্বারের মধ্যে বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে অন্যথায় ৭ সেপ্টেম্বর পূর্বাহ্নে নিজ কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। 

এছাড়াও পদায়নকৃত কর্মকর্তার যোগদানপত্র প্রাপ্তির পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে যোগদানপত্র গ্রহণ করে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়েকে অবহিত করতে প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের পদোন্নতি
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক