করোনায় আক্রান্ত সাবেক আইজিপি নূর মোহাম্মদ এমপি
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। একইসঙ্গে তার ছেলে ওমর মোহাম্মদ নূরও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) এ সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মামুনুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার উপসর্গ দেখা দিলে নূর মোহাম্মদ ও তাঁর ছেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শুক্রবার হাসপাতাল থেকে জানানো হয়, তাদের দুজনের দেহেই করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
সাবেক রাষ্ট্রদূত ও সাংসদ নূর মোহাম্মদ বর্তমানে কটিয়াদীর মানিকখালীতে নিজ বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। তার ছেলে ওমর মোহাম্মদ নূর ঢাকার গুলশানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তারা দুইজনই শারীরিকভাবে সুস্থ আছেন বলেও জানিয়েছেন মামুনুর রহমান।
নূর মোহাম্মদ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এরপর মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪