২৭ অগাস্ট, ২০২০ ০৪:০১ পিএম

করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ২৪৩৬

করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ২৪৩৬

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল চার হাজার ১২৭ জনে। এ সময় ভাইরাসটিতে নতুন করে আরও ২ হাজার ৪৩৬ জন আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে দেশের বিভিন্ন এলাকার ৯১টি আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫০১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৪৩৬ জনের দেহে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনে। দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩৫৮টি।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ২৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এক লাখ ৯৩ হাজার ৪৫৮ জনে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের পুরুষ ৩৪ জন এবং নারী ১১ জন। হাসপাতালে মারা গেছেন ৪২ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে তিনজনের। তাদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ২৫ জন ছিলেন।

বিজ্ঞপ্তিতে সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ১১ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৩০ ভাগ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৫২ ভাগ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ ভাগ। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ তিন হাজার ২৪২ জন য শতকরা ৭৮ দশমিক ৫৬ ভাগ এবং নারী ৮৮৫ জন  যা শতকরা ২১ দশমিক ৪৪ ভাগ।

বিভাগ ভিত্তিক পরিসংখ্যান অনুসারে,  ঢাকা বিভাগের ছিলেন ২২ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের পাঁচজন, সিলেট বিভাগের একজন এবং রংপুর বিভাগের ছিলেন ছয়জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক