২৭ অগাস্ট, ২০২০ ০৪:২৮ পিএম

চলতি বছর হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা

চলতি বছর হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা

মেডিভয়েস রিপোর্ট: করোনা পরিস্থিতিতে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে এমন তথ্য জানানো হয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের (২০২০) জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিলের প্রস্তাবনা সংক্রান্ত সারসংক্ষেপ গত ২৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়। চলমান মহামারী বিবেচনায় নিয়ে এতে সম্মতি দেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, সরকারপ্রধানের সম্মতিপত্র আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারণে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ।

এর আগে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে চলতি বছরের পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। 

গত মঙ্গলবার (২৫ আগস্ট) প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা বাতিলে সারসংক্ষেপ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়। এতে এ দুই পরীক্ষার পরিবর্তে স্কুল ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মূল্যায়নের প্রস্তাব রাখা হয়েছিল। পাশাপাশি পরীক্ষা বাতিল করা হলে এ বছরের জন্য মেধাবৃত্তি না দেয়ার প্রস্তাবও ছিল এতে।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয় পরীক্ষা বাতিলের প্রস্তাবে সম্মতি দিয়ে সেটি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়।

প্রসঙ্গত, মহামারী করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ায় মন্ত্রণালয়। 

গত ১৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল, আগস্ট মাসের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পর শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদিকে দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে না আসলেও অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে খোলা দেয় সরকার। ট্রেন এবং গণপরিবহনও ফিরেছে আগের চিরচেনা চেহারায়।

এ প্রেক্ষাপটে ধারনা করা হচ্ছিল, আগামী ১ সেপ্টেম্বর থেকে খোলা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু গত ২০ আগস্ট সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। অনুকূল পরিবেশ না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও এইচএসসি-সমমানের পরীক্ষা আয়োজন করা হবে না। 

এরই ধারাবাহিকতায় ২৫ আগস্ট প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা এবং আজ বৃহস্পতিবার জেএসসি ও জেডিসি পরীক্ষা আয়োজন না করার ঘোষণা এলো। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক