১৯ অগাস্ট, ২০২০ ০২:১৪ পিএম
মাস্ক-দূরত্বের বালাই নেই

উহানে জমকালো পার্টিতে করোনার বিদায় উদযাপন

উহানে জমকালো পার্টিতে করোনার বিদায় উদযাপন

মেডিভয়েস ডেস্ক: চীনের হুবেই প্রদেশের সেই উহান শহর। যেখানে গতবছর ডিসেম্বর মাসে প্রথম করোনাভাইরাস সংক্রমণের শুরু হয়েছিল। গতকাল সেই উহানেই দেখা গেল, ওয়াটার পার্কে হুল্লোড়ে মেতেছেন হাজার হাজার মানুষ, চলছে জমকালো পার্টি। তাঁদের মুখে নেই মাস্ক। উপলক্ষ করোনার বিদায়।

সোমবার (১৭ আগস্ট) উহান শহরের মায়া বিচ ওয়াটার পার্কে এমন আনন্দ উল্লাস দেখা যায়। সেখানে ডিজের তালে তালে নাচ, পানিতে আনন্দ উল্লাসে সময় কাটান নানা বয়সী মানুষ।

আয়োজকদের দাবি, করোনার বিদায়ের আনন্দ উৎযাপন উপলক্ষে আয়োজন করা হয় উৎসবটির। স্থানীয় পর্যটন শিল্পকে চাঙ্গা করতে সেখানে ৪০০টি পর্যটন স্থলে বিনামূল্যে প্রবেশ করা হয়।

করোনা অতিমারীর ভয়াবহতা কমলে উহানের এই ওয়াটার পার্কটি জুন মাসে খুলে দেয়া হয়। আপাতত সেখানে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে। এমন অবস্থায় ৭৬ দিনের টানা লকডাউনের শেষে আয়োজন করা হয় এই ডিজে পার্টির। উৎসবে দেখা যায়, পার্টিতে যারা আনন্দ করছেন, তারা কেউ মাস্ক পরেননি, ছিলনা সামাজিক দুরত্বও।

সিএনএন জানিয়েছে, উহান মায়া বিচ ওয়াটার পার্ক রোববার দর্শনার্থীদের দিয়ে পরিপূর্ণ ছিল। কেউ রবারের নৌকায় পানিতে ভেসেছেন, আবার কেউ কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে পানিতে দাঁড়িয়েছিলেন। উন্মুক্ত বিনোদনের এই চিত্রটি এখনও বিশ্বের অধিকাংশ অঞ্চলে অচিন্তনীয় ব্যাপার।

তবে, উহানে লকডাউন প্রত্যাহারের পরও সংক্রমণের খবর মিলছে। চিনের বিভিন্ন জায়গায় রেস্তোরা, বারগুলি খুললেও পর্যাপ্ত সতর্কতা অবলম্বনের কথা বলা হচ্ছে। কিন্তু ওয়াটার পার্কে যেভাবে কাছাকাছি দাঁড়িয়ে নাচ-গান চলে, তাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছে কেউ কেউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি, ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনা চলছে বিভিন্ন মহলে।

তাঁদের দাবি, উহান থেকে ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার পর ‘চীনের ভাইরাস’ বলেও আলোচনা হয়েছে বিশ্বে। করোনায় যখন বিপর্যস্ত বিশ্ব, তখন এমন উৎসব আয়োজন ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন অনেকে।

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও