০৬ অগাস্ট, ২০২০ ১২:৪২ পিএম

গুজরাটে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু

গুজরাটে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু

মেডিভয়েস ডেস্ক: ভারতের গুজরাটে করোনা ডেডিকেটেড হাসপাতালের আগুনে দগ্ধ হয়ে ৮ করোনা রোগীর মৃত্যুবরণ করেছে। মারা যাওয়া রোগীদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন মহিলা, তারা প্রত্যেকেই হাসপাতালটির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৩টায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গুজরাটের আমেদাবাদের কোভিড হাসপাতালে বৃহস্পতিবার ভোররাতে ভয়াবহ আগুনের ঘটনায় এখনও পর্যন্ত ৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা প্রত্যেকেই আইসিইউতে ভর্তি ছিলেন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা রোগী ছিলেন। হাসপাতালে আইসিইউ থেকে সূত্রপাত হওয়া আগুনের ঘটনার জানাজানি হলে হাসপাতাল জুড়ে আতঙ্ক দেখা দেয়। এ সময় হাসপাতালের বাকি রোগীদের ১০টি অ্যাম্বুল্যান্সে করে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়।

এতে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের সময় ৫০ শয্যাবিশিষ্ট ওই হাসপাতালে ভর্তি ছিলেন মোট ৪৫ জন করোনা রোগী। তাঁদের উদ্ধার করে সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমেদাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাটি জানতে পেরে আমি অত্যন্ত দুঃখিত। মৃতদের  পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে উঠুন। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও মেয়রের সঙ্গে কথা বলেছি। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের ব্যবস্থা করছে।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেবে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় মৃত ৮ রোগীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও