করোনায় আরও অর্ধশত মানুষের প্রাণহানি
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জন মানুষ মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মারা গেছেন মোট তিন হাজার ২৩৪ জন।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও আট হাজার ১২৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছু মিলিয়ে সাত হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ এক হাজার ২৫৬টি। নতুন পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ৯১৮ জনের দেহে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪৪ হাজার ২০ জনে।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯৫৫ জন। এতে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৩৯ হাজার ৮৬০ জনে। এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৩১ ভাগ। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪.৮৭ ভাগ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনসহ ভাইরাসটিতে এ পর্যন্ত মোট তিন হাজার ২৩৪ জন মারা গেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩ ভাগ।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪৪ জন এবং নারী ছয়জন। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ১৭ জন, ষাটোর্ধ্ব ১৮ জন, সত্তরোর্ধ্ব ৫ জন এবং ৮০ বছরের বেশি বয়সী একজন রয়েছেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪