করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস এবার থাবা বসিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছাড়াও পাক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আজ সোমবার (৬ জুলাই) এক টুইট বার্তায় তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
টুইট বার্তায় তিনি বলেন, ‘পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শে আমি নিজ ঘরে আইসোলেশনে আছি ও সব সতর্কতা অবলম্বন করেছি। আমার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে।’ এ সময় দেশবাসির কাছে তার জন্য দোয়া চেয়েছেন পাকিস্তানের করোনা মহামারীর মোকাবেলায় কাজ করা এই সম্মুখ যোদ্ধা।
এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ে তার সহকর্মীদের কাজের গতি স্বাভাবিক রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সহকর্মীরা, আপনারা কাজ চালিয়ে যান। আপনারা বড় পার্থক্য তৈরি করে যাচ্ছেন। আপনাদের নিয়ে আমি গর্বিত।’
এর আগে গত ৩ জুলাই পাকিস্তানের আরেক মন্ত্রীসভার সদস্য পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনিও বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
এছাড়াও দেশেটির সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি, ইউসুফ রাজা গিলানি, বর্তমান প্রধান বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ এবং রেলওয়ে মন্ত্রী শেখ রশিদসহ বেশ কয়েকজন মন্ত্রী, আইনজীবী ও রাজনীতিবিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অনেক প্রভাবশালী নেতা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
প্রসঙ্গত, চীনের উহান শহর থেকে ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তানেও হানা দিয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী দেশটি করোনার সর্বোচ্চ সংক্রমণের দিক থেকে বিশ্বের বারোতম দেশ। দেশটিতে এখন পর্যন্ত মোট৫ ২ লাখ ৩ হাজার ৮১৮ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ৭৬২ জন। তবে মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি মানুষ ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
(প্রথম কিস্তি)
আদর্শ উপজেলা হাসপাতালের কাঠামো ও জনবল
প্রফেশনাল পরীক্ষা
সিওমেকে উপস্থিতি কাটার পরও আর্থিক জরিমানা, শিক্ষার্থীদের ক্ষোভ