০৫ জুলাই, ২০২০ ০২:৫৫ পিএম

ফাইনাল প্রফ পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিএমডিসি কার্যালয় ঘেরাও

ফাইনাল প্রফ পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিএমডিসি কার্যালয় ঘেরাও
ফাইনাল প্রফ পরীক্ষা নেওয়ার দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

মেডিভয়েস রিপোর্ট: গত মে মাসে স্থগিত হয়ে যাওয়া ফাইনাল প্রফ পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে নেওয়ার দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন মেডিকেল শিক্ষার্থীরা। আজ রোববার (৫ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় প্রতিষ্ঠানটির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। 

ফাইনাল প্রফ পরীক্ষার্থীর দাবিতে চলমান আন্দোলনের আহ্বায়ক মো. আরিফ হোসেন মেডিভয়েসকে বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার আয়োজন করে আগামী সেপ্টেম্বর থেকে যেন আমাদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়। এ লক্ষ্যে সকাল থেকে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলাম। কিন্তু বহিরাগত বা এখানে কাজ করতে আসা কিছু লোক নারী শিক্ষার্থীদের ধাক্কা দিয়ে দিয়ে ভেতরে চলে যায় এবং বিএমডিসির গেটের একটি অংশ ভেতর থেকে ভেঙে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের ওপরে এসে পরে। এর পর থেকে আমরা বিএমডিসির গেটে তালা লাগিয়ে দিই। তবে আন্দোলন শান্তিপূর্ণভাবেই হচ্ছে।’

এ প্রসঙ্গে বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন মেডিভয়েসকে বলেন, ‘তাদের খবর দেওয়া হয়েছে উপরে এসে কথা বলার জন্য। কিন্তু আমাদের সঙ্গে তারা কথা বলতে রাজি না। তারা কোনো স্মারকলিপি দেয়নি। ফলে কেন আন্দোলন করছে আমরা জানি না। এটা তো সুশৃঙ্খল কোনো আন্দোলন হলো না। তাছাড়া জনসমাগমে স্বাস্থ্যবিধিও উপেক্ষিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা অন্য মারফতে জানতে পেরেছি, ফাইনাল প্রফ পরীক্ষা আয়োজনের জন্য তারা এখানে এসেছে। কিন্তু বিএমডিসি এমবিবিএস পরীক্ষা আয়োজনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান না। এটা করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিন। তারা ওখানে কথা বলতে পারে। কিন্তু এখানে ঘেরাওয়ের কারণে আমাদের তিনটি অফিসের কার্যক্রম বন্ধ হয়ে আছে। কেউ আসতে পারছে না, বের হতে পারছে না। করোনায় সারাদেশ অচল, বিএমডিসি কিভাবে তাদের পরীক্ষার ব্যবস্থা করে দেবে?’

মানববন্ধন ও বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা আরও যেসব দাবি জানিয়েছেন সেগুলো হলো: 

১. বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের মতৈক্য এবং বিএমডিসির সার্বিক সহযোগিতায় অনতিবিলম্বে এমবিবিএস মে ২০ ফাইনাল প্রফ নেওয়ার ব্যবস্থা করা। 

২. চলমান করোনা সংকট মোকাবেলায় ইন্টার্ন ঘাটতি পূরণে প্রয়োজনে পরীক্ষা পদ্ধতি সংস্করণের উদ্যোগ নেওয়া। 

৩. বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সংক্রান্ত জটিলতা ও দীর্ঘসূত্রতা সমাধানে আপাতত মেডিকেল কলেজের তত্ত্বাবধানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক