০৪ জুলাই, ২০২০ ০২:৫৪ পিএম

করোনায় একদিনে আরও ২৯ জনের মৃত্যু

করোনায় একদিনে আরও ২৯ জনের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৯৯৭ জন। এ সময়ে আরও তিন হাজার ২৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জন।

আজ শনিবার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৮৭১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৪ হাজার ৭২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো আট লাখ ৩২ হাজার ৭৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২২৮ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৯৯৭ জনের। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৬৩৭ জন। এ নিয়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭০ হাজার ৭২১ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। মারা গেছেন ১,৯৯৭ জন। সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২১ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১২ লাখ ৬ হাজার ৪৪৭ জন। মৃতের সংখ্যা পাঁচ লাখ ২৯ হাজার ৪০৩ জন। সুস্থ হয়েছেন ৬৩ লাখ ৫৫ হাজার ৫০৪ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক