যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে ইতিহাস গড়ার পথে ডা. আল-সাইয়েদ
মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্রের মিশিগানের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ডা. আবদুল আল-সাইয়েদ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেছেন বলে পূর্বাভাস দিয়েছে নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক এইচকিউ। প্রায় ৮০ শতাংশ ভোট গণনা শেষে তিনি ৫১ দশমিক ৭৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন।
এতে জয় চূড়ান্ত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নেওয়ার নজির গড়বেন তিনি। তবে ৪ নভেম্বর সকাল পর্যন্ত অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেনি।
৪২ বছর বয়সি আল-সাইয়েদ পেশায় চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তার পরিবারের শিকড় মিসরে। তিনি এর আগে ডেট্রয়েটের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া নির্বাচনি প্রচারে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শ্রমিকদের অধিকার রক্ষা, জীবনযাত্রার ব্যয় কমানো এবং রাজনীতিতে করপোরেট অর্থের প্রভাব নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন তিনি। প্রচারের শেষ দিকে দলীয় প্রাথমিক নির্বাচনে তার কাছে পরাজিত হ্যালি স্টিভেনস রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দিলেও আল-সাইয়েদ জয়ী হিসেবে পূর্বাভাস পেয়েছেন।
এমআই/
সড়ক নিরাপত্তা আইনের খসড়া
সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া উদ্ধারকারীর বিরুদ্ধে মামলা নয়
বিপিএইচসিডিএর উদ্বেগ প্রকাশ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্যপরীক্ষায় বেসরকারি প্রতিনিধিত্ব উপেক্ষার অভিযোগ