করোনাভাইরাস
আপাতত সম্পূর্ণ মুক্তির কোনো উপায় নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস থেকে আপাতত সম্পূর্ণ মুক্তির কোন উপায় নেই বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্পেশাল এনভয় ড. ডেভিড নাবারো। ‘কবে আসবে করোনার ভ্যাক্সিন’ এই নিয়ে যখন অপেক্ষায় গোটা বিশ্ব, তখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দায়িত্বশীল পর্যায় থেকে এ খবর আসলো।
বৃহস্পতিবার (২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন।
ড. ডেভিড নাবারো জানান, প্রতিষেধকের জন্য অন্তত আড়াই বছর অপেক্ষা করতে হতে পারে। তাই আপাতত করোনা থেকে সম্পূর্ণ মুক্তির কোনো উপায় নেই। যদি কেউ এমনটা দাবি করেন, তাহলে তার প্রমাণ দরকার বলে মনে করেন তিনি।
তিনি বলেন, ভ্যাক্সিন দেওয়ার পর কেউ করোনা থেকে সম্পূর্ণ নিরাপদ হচ্ছে কিনা, তা বুঝতে সময় লাগবে। এছাড়া বিশ্বের প্রত্যেকে ভ্যাক্সিন পাচ্ছে কিনা তা নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, গরিব দেশ হোক বা ধনী দেশ, প্রত্যেকে যাতে ভ্যাক্সিন পায়, সে বিষয়টাও নিশ্চিত করতে হবে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়, তাদের আশা, করোনাভাইরাসের কয়েক লক্ষ ভ্যাক্সিন তৈরি হবে চলতি বছরেই। আর পরের বছর শেষ হওয়ার আগেই তৈরি হবে ভ্যাক্সিনের ২০০ কোটি ডোজ। ভ্যাক্সিন কাদের প্রথমে দেওয়া হবে, সেই পরিকল্পনা তৈরি করার কাজও শুরু করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের আগে দেওয়া হবে ভ্যাক্সিন। এছাড়া যাদের বয়স বেশি ও অন্য কোনো রোগে আক্রান্ত, তাদেরও দেওয়া হবে প্রথম পর্যায়ে। এছাড়া জেল বা হোম, যেখানে বহু মানুষ একসঙ্গে থাকেন, তাদেরও দ্রুত ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা করা হবে।
বিজ্ঞানীরা যদিও মনে করছেন এখনও করোনা লড়াইয়ে কার্যকরী প্রতিষেধক পেতে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে। আগের মাসে গ্লোবাল ফার্মাসিউটিক্যালসের ফিজার জানিয়েছিল, অক্টোবরের শেষেই করোনা প্রতিষেধক তৈরি হয়ে যাবে।
এখন সারা বিশ্বে ১০০ টি প্রতিষেধকের উপর বিভিন্ন স্তরে পরীক্ষা চলছে। কিন্তু পাকাপাকি সুফল নিয়ে করোনার সঙ্গে লড়াই করবে এমন প্রতিষেধকের খোঁজ এখনও ধোঁয়াশায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নির্মিত প্রতিষেধক আশা দেখাচ্ছে। কিন্তু কবে প্রতিষেধক প্রয়োগে কোভিড আতঙ্ক থেকে মুক্তি মিলবে তা এখনও অনিশ্চিত।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
এনডিএফ দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
এনডিএফ দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক