০২ জুলাই, ২০২০ ০৮:৪০ পিএম

করোনা আক্রান্ত রনোকে দেখতে ঢামেকে ডা. জাফরুল্লাহ

করোনা আক্রান্ত রনোকে দেখতে ঢামেকে ডা. জাফরুল্লাহ
হায়দার আকবর খান রনোর পাশে ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা হায়দার আকবর খান রনোকে দেখতে ও তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢামেক হাসপাতালের নতুন ভবনে কার্ডিওলজি বিভাগের আইসিইউ কেবিনে গিয়ে তিনি সিপিবি নেতার খোঁজ-খবর নেন। জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিন্টু বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিপিবি নেতাকে দেখতে যান জাফরুল্লাহ চৌধুরী। তিনি আধাঘন্টা হায়দার আকবরের শয্যা পাশে দাঁড়িয়ে তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘তুমি বাংলাদেশে জীবিত শেষ বিপ্লবী মার্কসবাদী নেতা। দেশের ক্রান্তিকালে আমাদের জনগণের মুক্তির আন্দোলনের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে’।

এর আগে সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো গত ২৮ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন। পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

প্রসঙ্গত, ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেই সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ থাকায় তিনি দীর্ঘদিন আইসিইউতে ছিলেন। সম্প্রতি তিনি করোনা থেকে সুস্থ হয়েছেন। তবে তিনি এখনও মারত্মক নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক