করোনা: এবার মাস্ক নিয়ে ভিন্ন সুর ট্রাম্পের কণ্ঠে
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে অন্যতম হাতিয়ার হিসেবে স্বীকৃত মাস্ক নিয়ে নিজের মত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্ক পরা থেকে বিরত থাকা ট্রাম্প এবার বললেন, তাঁর আশপাশে যদি মানুষ বেশি থাকে তাহলে মাস্ক পরবেন তিনি।
মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনকে ক্রমাগত উপেক্ষা করেছেন ট্রাম্প। এমনকি নিজের মতে অটল থাকতে গিয়ে জনসমাগমেও মাস্ক পরা থেকে বিরত ছিলেন তিনি। ট্রাম্প বলতেন, কোভিড-১৯ সংক্রমণ ঠেকানোর জন্য মুখে মাস্ক পরার বিষয়টি বাধ্যতামূলক করা নিষ্প্রয়োজন।
এ প্রেক্ষাপটে রিপাবলিকান দলের একজন শীর্ষ সদস্য ট্রাম্পকে উদাহরণ সৃষ্টি করার জন্য মাস্ক পরিধান করার আহ্বান জানান। এর একদিন পরেই মাস্ক পরার পক্ষে মন্তব্য করলেন ট্রাম্প।
আমেরিকার ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মাস্কের পক্ষে।’
এখন থেকে মাস্ক পরবেন কিনা? এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি যদি মানুষের সাথে ঠাসাঠাসি অবস্থায় থাকি, তাহলে আমি অবশ্যই মাস্ক পরবো।’
তবে তিনি আবারো জোর দিয়ে বলেন, আমেরিকার সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই।
‘আমাদের দেশে অনেক জায়গা আছে, যেখানে মানুষজন পরস্পরের কাছ থেকে বেশ দূরে অবস্থান করে। মানুষ যদি মাস্ক পরে ভালো বোধ করে তাহলে তারা পরতে পারে’, যোগ করেন ট্রাম্প।
গত এপ্রিলে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জনসমাগমে মাস্ক পরিধান করার সুপারিশ করেছিল। তখন ট্রাম্প বলেছিলেন, তিনি মাস্ক পরবেন না। একজন মানুষ মাস্ক পরবেন কিনা সেটি তাঁর ব্যক্তিগত পছন্দের বিষয়।
এমনকি তাঁর বিরুদ্ধে রাজনীতির জন্য কিছু মানুষ মাস্ক পরেন বলেও গত মাসে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন তিনি।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন