০১ জুলাই, ২০২০ ১০:৫৩ পিএম
চোখের চিকিৎসার জন্য লন্ডনে গেলেন অর্থমন্ত্রী
মেডিভয়েস ডেস্ক: চোখের ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার সাথে দুই মেয়ে ও স্ত্রীও রয়েছেন বলে জানা গেছে। তার দুই মেয়ে লন্ডন প্রবাসী, তবে করোনা সংক্রমণের আগ থেকে তারা দেশে অবস্থান করছিলেন।
আজ বুধবার (১ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হন।
সূত্র জানায়, বাজেট অধিবেশনের আগেই অর্থমন্ত্রীর চোখের ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু বাজেট অধিবেশনের কারণে তিনি যেতে পারেননি। এখন বাজেট শেষ হওয়ায় তিনি লন্ডনে গেছেন।
লন্ডন পৌছে করোনাভাইরাসের কারণে নিয়মানুযায়ী তিনি ১৪ দিন কোয়ারেন্টিাইনে থাকবেন। এরপর পূর্ব নির্ধারিত হাসপাতালে তিনি চোখের ফলোআপ চিকিৎসা করাবেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
-
০৯ জুন, ২০২২
-
০৪ জুন, ২০২১
-
১৬ অক্টোবর, ২০২০
-
০২ অক্টোবর, ২০২০
-
১১ জুন, ২০২০
জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার
বিভাগীয় শহরে হবে ১০০ শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট
-
১১ জুন, ২০২০
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
এই বিভাগের সর্বাধিক পঠিত