০৪ জুন, ২০২১ ০৯:৩৩ পিএম

‘টিকায় প্রয়োজনে আরও বরাদ্দ’

‘টিকায় প্রয়োজনে আরও বরাদ্দ’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় সংসদে বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ অর্থবছরের  প্রস্তাবিত বাজেটে করোনাভাইরাসের টিকা কেনার জন্য ১৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। প্রয়োজনে অন্য খাত থেকে এই খাতে টাকা সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার (৪ জুন) এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর পরামর্শে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের  প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর ভার্চ্যুয়ালি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণলয়। 

অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার বলেছেন, এক বছরে সরকার যত মানুষকে টিকা দিতে পারবে, সেই টাকার বরাদ্দ বাজেটে আছে। যদি প্রয়োজন হয়, অন্য খাত থেকে এনে আমরা এই খাতে টাকা সরবরাহ করতে পারবো।

আব্দুর রউফ তালুকদার বলেন, স্বাস্থ্য খাতে গত বছরের মূল বাজেটে যে বরাদ্দ ছিল, এবার তা ১৩ শতাংশের মত বেড়েছে। ওভারঅল বাজেটের ৬ দশমিক ৩ শতাংশ এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে বরাদ্দ নিয়ে কোনও সমস্যা নেই। এক বছরে আমরা যে ভ্যাকসিন প্রয়োগ করতে পারবো, তা কেনার জন্য প্রয়োজনের তুলনায় বেশি ১৪ হাজার ২০০ কোটি টাকা রাখা হয়েছে।

এছাড়া স্বাস্থ্যখাতে কেনাকাটায় স্বাচ্ছ্বতা আনার জন্য উদ্যোগ নেওয়ার কথাও বলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব।

পরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন আর একটি নয়, বহু উৎস থেকে টিকা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’ ভ্যাকসিন কিনতে টাকা কোনও সমস্যা নয় বলেও জানান অর্থমন্ত্রী।

এ সময় অর্থ উপদেষ্টা মসিউর রহমান, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য বাজেট
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক