০১ জুলাই, ২০২০ ১০:৫৩ পিএম

চোখের চিকিৎসার জন্য লন্ডনে গেলেন অর্থমন্ত্রী

চোখের চিকিৎসার জন্য লন্ডনে গেলেন অর্থমন্ত্রী

মেডিভয়েস ডেস্ক: চোখের ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার সাথে দুই মেয়ে ও স্ত্রীও রয়েছেন বলে জানা গেছে। তার দুই মেয়ে লন্ডন প্রবাসী, তবে করোনা সংক্রমণের আগ থেকে তারা দেশে অবস্থান করছিলেন।

আজ বুধবার (১ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হন।

সূত্র জানায়, বাজেট অধিবেশনের আগেই অর্থমন্ত্রীর চোখের ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু বাজেট অধিবেশনের কারণে তিনি যেতে পারেননি। এখন বাজেট শেষ হওয়ায় তিনি লন্ডনে গেছেন।

লন্ডন পৌছে করোনাভাইরাসের কারণে নিয়মানুযায়ী তিনি ১৪ দিন কোয়ারেন্টিাইনে থাকবেন। এরপর পূর্ব নির্ধারিত হাসপাতালে তিনি চোখের ফলোআপ চিকিৎসা করাবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক