৩০ জুন, ২০২০ ০৯:১৪ পিএম

করোনায় সৌদি প্রবাসী ডা. ফারহানা তানিয়ার মৃত্যু

করোনায় সৌদি প্রবাসী ডা. ফারহানা তানিয়ার মৃত্যু
ডা. ফারহানা হক তানিয়া। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সৌদি প্রবাসী ডা. ফারহানা হক তানিয়া। প্রায় ২৩ দিন ভেন্টিলেটর সাপোর্টে থাকার পর সৌদি আরবের রিয়াদে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ডা. ফারহানা চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন ইউএসটিসির অষ্টম ব্যাচের শিক্ষার্থী। 

ডা. ফারহানা তানিয়া রিয়াদে একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত অনেক যত্ন নিয়ে বাংলাদেশি রোগীদের স্বাস্থ্য সেবা দিয়ে গেছেন তিনি। এজন্য চতুর্দিকে তাঁর ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে।  

প্রসঙ্গত, ডা. ফারহানা হক তানিয়াসহ সৌদি আরবে এ পর্যন্ত মোট ছয়জন বাংলাদেশি চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। 

তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক