২৭ জুন, ২০২০ ০৫:৪৫ পিএম

করোনায় চিরবিদায় শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান

করোনায় চিরবিদায় শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান
ডা. আসাদুজ্জামান (রিঠু)

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান (রিঠু)। 

আজ শনিবার (২৭ জুন) বিকাল তিনটায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

ডা. আসাদুজ্জামান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতাল থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিওমেকের ৩০তম ব্যাচের শিক্ষার্থী।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ৫৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আট জন।

ডা. আসাদুজ্জামান রিঠুর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক