২৫ জুন, ২০২০ ০৯:১৩ এএম

করোনায় আল-মানার হাসপাতালের ডা. সাইফুল ইসলামের মৃত্যু 

করোনায় আল-মানার হাসপাতালের ডা. সাইফুল ইসলামের মৃত্যু 
ডা. মো. সাইফুল ইসলাম। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর আল-মানার হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. সাইফুল ইসলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (২৪ জুন) রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এই ডায়াবেটিস বিশেষজ্ঞের মৃত্যুর খবর নিশ্চিত করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের একাদশতম ব্যাচের ডা. মিনার জানান, কয়েকদিন আগে ডা. মো. সাইফুল ইসলামের দেহে করোনা শনাক্ত হয়। এর পর থেকে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান।

সিরাজগঞ্জের সন্তান ডা. মো. সাইফুল ইসলাম ছিলেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৩০তম ব্যাচের শিক্ষার্থী। 

পরোপকারী এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক