১৫ জুন, ২০২০ ০৭:৩৭ পিএম

করোনা উপসর্গ নিয়ে সিএমএইচে ভর্তি এমপি মোকাব্বির

করোনা উপসর্গ নিয়ে সিএমএইচে ভর্তি এমপি মোকাব্বির

মেডিভয়েস রিপোর্ট: করোনা উপসর্গ নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গণফোরাম নেতা মোকাব্বির খান।

গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া জানান, আজ সোমবার (১৫ জুন) হঠাৎ করে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন মোকাব্বির খান। পরে বিকেল ৩টার দিকে চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

মোকাব্বির খানের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ড. রেজা কিবরিয়া।

তার অসুস্থতার কথা নিশ্চিত করে এমপির একান্ত সহকারী কয়েছ মিয়া বলেন, প্রায় এক সপ্তাহ পূর্বে জাতীয় সংসদ অধিবেশনে যোগদান করতে মোকাব্বির খান ঢাকায় যান। সংসদ অধিবেশন চলমান থাকায় তিনি ঢাকাতেই অবস্থান করছিলেন। সোমবার তার শ্বাসকষ্ট শুরু হলে সহযোগীরা তাকে সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। তার শরীরে করোনাভাইরাস আছে কিনা জানার জন্য হাসপাতালের ডাক্তাররা নমুনাও সংগ্রহ করেছেন বলে তিনি জানান।

প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সিলেট-২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মোকাব্বির খান। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে প্রথমদিকে ঐক্যফ্রন্ট সংসদে অংশগ্রহণ এড়িয়ে গেলেও ঐক্যফ্রন্টের প্রথম সংসদ সদস্য হিসেবে তিনি সংসদে শপথ নিয়েছিলেন। মোকাব্বির খান ২০১৯ সালে সংসদে শপথ নেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক