১৩ জুন, ২০২০ ০৭:০২ পিএম

করোনা সংক্রমণে উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

করোনা সংক্রমণে উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

মেডিভয়েস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৮৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪ হাজার ৩৭৯ জন। এদিক থেকে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ। আর বিশ্বের শীর্ষ করোনা সংক্রমিত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১৮তম স্থানে। 

আজ শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৯ জনের।

ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর সবশেষ পরিসংখ্যান বলছে, গত বছরের ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরুর পর দেশটিতে এখন পর্যন্ত ৮৩ হাজার ৭৫ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশেটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর। এর এক মাস পর গত ৮ এপ্রিল শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২১৮ জন। এরপর ৮ মে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৩ হাজার ১৩৪ জনে। আর দুই মাস পর ৮ জুন এই সংখ্যা দাঁড়ায় ৬৮ হাজার ৫০৪ জনে। পাঁচ দিনের ব্যবধানে তা ৮৪ হাজার ৩৭৯ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়ার ১০ দিন পর গত ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু ঘটে। পরের ৬৯তম দিনে করোনায় পাঁচশ’ মানুষের প্রাণহানি ঘটে। আর এরপর মাত্র ১৬ দিনেই এ সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। আর আজ ১৩ জুন মৃতের সংখ্যাটা ১ হাজার ১৩৯ জনে ঠেকেছে। 

যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটির তথ্য মতে, বিশ্বে তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্টে করোনায় ২০ লাখ ৮৪ হাজার ৯৮৬ জন সংক্রমিত হয়েছে। দ্বিতীয় অবস্থানের থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১০ জন। তালিকার পরের ৮টি দেশ যথাক্রমে রাশিয়া, যুক্তরাজ্য, স্পেন, ভারত, ইতালি, পেরু, জার্মানি ও ইরানের আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫১৯৪৫৮, ২৯৪৪০২, ২৪৩২০৯, ৩০৮৯১৬, ২৩৬৩০৫, ২১৪৭৮৮, ১৮৭২৬৩, ১৮৪৯৫৫। আর দশম থেকে বিশতম স্থানে রয়েছে তুরস্ক, ফ্রান্স, চিলি, মেক্সিকো, পাকিস্তান, সৌদি আরব, কানাডা, বাংলাদেশ ও চীন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক