১৩ জুন, ২০২০ ০৯:২৩ এএম

করোনা আক্রান্ত হয়ে ডা. আরিফ হাসানের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে ডা. আরিফ হাসানের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ডা. আরিফ হাসান নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি একজন জেনারেল প্রাকটিশনার ছিলেন।

শনিবার (১৩ জুন) ভোর রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ডা. আরিফ ছয় দিনের জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে ভর্তি ছিলেন। গতকাল শুক্রবার সকালে তাকে চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে রাত দশটার দিকে তাকে পুনরায় চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হলে রাত ১২টার দিকে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

তিনি বলেন, ‘ডা. আরিফ হাসানকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ৩০ জন এবং উপসর্গ নিয়ে আরও ৫ জনসহ মোট ৩৫ জন চিকিৎসক মারা গেছেন।’

চট্টগ্রাম বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল বলেন, ‘ডা. আরিফ হাসান ঢাকা মেডিকেল কলেজের ৪৯ ব্যাচের ছাত্র ছিলেন। নগরীর কোতোয়ালী থানার আবেদিন কলোনি এলাকায় থাকতেন তিনি। তিনি এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালে নেয়া হয়। অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল তাঁর। তার অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তাঁর মৃত্যু হয়।’

প্রসঙ্গত, গত ৪ জুন করোনা আক্রান্ত হয়ে চমেক হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ডা. মুহিদ হাসান। এর আগের দিন ৩ জুন এহসানুল করিম নামে আরও এক চিকিৎসক করোনা পজেটিভ হয়ে মারা যান। এছাড়া ঈদের দিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক এ এম জাফর হোসাইন রুমি।

  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক