আফ্রিকায় দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস
মেডিভয়েস ডেস্ক: আফ্রিকা মহাদেশে করোনাভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ অবস্থায় উদ্বেগ প্রকাশ করে দেশগুলোকে সতর্ক করেছে তারা।
বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আফ্রিকা মহাদেশে করোনাভাইরাস দ্রুত ছড়াচ্ছে উল্লেখ করে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে প্রাথমিক অবস্থায় বড় বড় শহরগুলোতে করোনার প্রাদুর্ভাব দেখা গেলেও এখন তা অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়েছে। সংক্রমণের মাত্রা এখন গ্রাম্য এলাকা পর্যন্ত চলে গেছে।
এতে সংক্রমনের তথ্য বিশ্লেষণ করে বলা হয়, আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাখে পৌঁছাতে সময় লেগেছিল ৯৮ দিন। অথচ সে সংখ্যা দ্বিগুণ হয়ে দুই লাখে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ১৮ দিন। যাকে সংক্রমনের সবচেয়ে ভয়বহ পর্যায় স্থানীয়ভাবে সংক্রমণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এ অবস্থায় বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা প্রধান মাৎশিদিসো মোয়েতি এক ব্রিফিংয়ে অংশ নিয়ে বলেন, ‘আফ্রিকার ৫৪ দেশের মধ্যে অর্ধেকেরও বেশি দেশে করোনার স্থানীয়ভাবে সংক্রমণ শুরু হয়ে গেছে। এটি দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা। দেশগুলো এখনই এটি প্রতিরোধে কর্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
এ সময় আফ্রিকায় সংক্রমণের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে এবং বারো শোর অধিক মানুষের মারা যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যদিও এ সংখ্যাটা বিশ্বের মোট আক্রান্তের সংখ্যার ৩ শতাংশেরও কম, তারপরও এটা স্পষ্ট যে এখানে মহামারি দ্রুত হারে ছড়াচ্ছে।’
এছাড়াও আফ্রিকার দেশসমূহে করোনা পরীক্ষার কিট ও নিরাপত্তা সামগ্রীর চরম সংকট রয়েছে উল্লেখ করে উন্নত দেশসমূহকে আফ্রিকার দেশগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংস্থাটির আফ্রিকা প্রধান।
-
১৫ ফেব্রুয়ারী, ২০২২
-
১২ ফেব্রুয়ারী, ২০২২
-
০৪ ফেব্রুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
৩১ ডিসেম্বর, ২০২১
-
১৩ ডিসেম্বর, ২০২১
-
১৪ অক্টোবর, ২০২১
-
১৯ সেপ্টেম্বর, ২০২১
-
০২ অগাস্ট, ২০২১
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে