করোনা সংকট: বিনিয়োগের ৮০০ কোটি ডলার ফিরিয়ে নেবে সৌদি
মেডিভয়েস ডেস্ক: করোনা সংকটে ব্যয় সংকোচনের লক্ষ্যে বিশ্বের বিশাল কোম্পানিগুলো থেকে নিজেদের বিনিয়োগের ৮০০ কোটি ডলার তুলে নেবে সৌদি সার্বভৌম তহবিল। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সার্বভৌম তহবিলের বেশির ভাগ বিনিয়োগই করা হচ্ছে পশ্চিমা বিশ্বে। সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের শত শত কোটি ডলার বিনিয়োগ রয়েছে বোয়িং, ফেসবুকের মতো বড় বড় কোম্পানিতে।
তবে করোনা মহামারির পাশাপাশি তেলের দামে ধস নামায় জোড়া সংকটে পড়েছে সৌদি আরবের অর্থনীতি। এ পরিস্থিতিতে নিজেদের অর্থনীতির চাকা সচল রাখতে মূল্য সংযোজন কর (মুসক) দ্বিগুণ করেছে সৌদি সরকার। একই সঙ্গেস্থগিত করা হয়েছে বেসামরিক কর্মচারীদের মাসিক ভাতা। ব্যয়বহুল ঘাটতি কাটাতে ব্যয় কমানোর পরিকল্পনা নিয়েছে সৌদি সরকার।
সৌদি আয়ের ৯০ ভাগ আসে তেল বিক্রি থেকে। কয়েক দশক ধরে রাজ্য তার তেলসম্পদ নাগরিকদের জন্য উদার ভর্তুকি, চাকরি ও করমুক্ত জীবনযাত্রার জন্য ব্যবহার করেছে। এখন অর্থনৈতিক চাপের মুখে সৌদি আরবে সরকারি কাজে মোটা অঙ্কের বেতন ও সুযোগ-সুবিধা সংকুচিত করে আনা হচ্ছে। এতেও দেশটির অর্থনীতিতে কোনো রকম আশার আলো দৃশ্যমান না হওয়ায় এবার বিদেশে বিশাল বিনিয়োগ সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় (পিআইএফ) বোয়িং, ওয়াল্ট ডিজনি ও স্টারবাকস থেকে শুরু করে ম্যারিয়ট ও সিটি গ্রুপে ৭৭০ কোটি ডলারের শেয়ার কেনে সৌদি। তেলক্ষেত্রের নামকরা প্রতিষ্ঠান বিপি, টোটাল ও রয়্যাল ডাচ্ শেলেও রয়েছে তাদের শেয়ার। ইংলিশ ফুটবল ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মালিকানা কেনার চেষ্টা করেছিলেন। তবে পরে সেই চুক্তি কিছুটা জটিল অবস্থায় পড়ে। মাত্র দুই বছর আগে প্রথম ভ্যাট চালু করে সৌদি আরব। করোনাভাইরাসের কারণে এই ভ্যাট তিন গুণ বাড়িয়েছে তারা।
আগামী ১ জুলাই থেকে বর্তমানের ৫ ভাগ ভ্যাট বেড়ে হবে ১৫ ভাগ। একই সঙ্গে ১ জুন থেকে নাগরিকদের জীবনযাপন ব্যয়–ভাতা প্রদানও বাতিল করবে সোদি আরব।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪