১০ জুন, ২০২০ ০৯:৪১ পিএম

করোনায় পপুলার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু

করোনায় পপুলার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু
পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার। আজ বুধবার (১০ জুন) বিকেল পৌনে ৬টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তাহেরা আক্তারের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর ভাতিজা ইয়াসির আহমেদ জানান, করোনা আক্রান্ত হয়ে পপুলার হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। পরে হার্ট অ্যাটাক হলে তাঁকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

পপুলার হাসপাতাল সূত্রে, তাহেরা আক্তারের হার্টে ব্লক ছিল। এজন্য তার এনজিওগ্রাম করানোর কথা ছিল। কিন্তু এজন্য তাঁর শরীর প্রস্তুত ছিল না। পরে ক্রমেই শারীরিক অবস্থার অবনতি থাকে এবং আজ তিনি মারা যান।

তাহেরা আখতার পপুলার ডায়গোনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. মোস্তাফিজুর রাহমানের স্ত্রী।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৮৭৫ জন। মারা গেছেন ১,০১২ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ৫৬ হাজার ৫৯৮ জন। মৃতের সংখ্যা চার লাখ ৭ হাজার ৩২৬ জন। সুস্থ হয়েছেন ৩৩ লাখ ২২ হাজার ৪২১ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক