ঢামেক করোনা ইউনিটে একদিনে ১৩ মৃত্যু, ১১ জনই নেগেটিভ!
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মৃত্যু বেড়েই চলছে। সোমবার রাত ১২টার পর থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত একদিনে ১৩ জন মারা গেছেন। এদের মধ্যে দু’জনের করোনা পজিটিভ ছিল। আর বাকি ১১ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার (১০ জুন) সকালে ঢামেক মর্গ ও হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ৮ দিনে ১২৬ জনের মৃত্যু হয়েছে। ১২৬ জনের মধ্যে ২২ জনের করোনা পজিটিভ ছিল।
ঢামেক সূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে উপসর্গ নিয়ে রোগী এখানে আসছেন। মৃতদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এতে অনেকের পজিটিভ; অনেকের নেগেটিভ এসেছে। আসলে বেশিরভাগ রোগী বিভিন্ন হাসপাতাল ঘুরে শেষ মুহূর্তে এখানে আসেন। তখন চিকিৎসকদের আর কিছুই করার থাকে না। অবশ্য করোনা ইউনিটে আসা রোগী, তাদের ও মৃতদের স্বজনরা বলছেন গুরুতর রোগীদেরও এখানে সময়মতো চিকিৎসা সেবা দেওয়া হয় না।
হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মুজিবুর রহমান বলেন, ‘আমাদের এখানে করোনা রোগী আসার হার বহুগুণ বেড়ে গেছে। অবস্থা এমন শয্যা পাচ্ছেন না। এখনই স্বাস্থ্যবিধি না মানলে আরও রোগী বাড়বে।’
সার্বিক বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘বেশিরভাগ ক্রিটিক্যাল রোগী এখানে ভর্তি হচ্ছেন। এজন্য মৃত্যুহার বেশি। তবে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের অধিকাংশই বয়স্ক।’
-
০৫ মে, ২০২৬
-
১৫ এপ্রিল, ২০২৬
অধ্যক্ষের কাছে স্মারকলিপিতে ঢামেক শিক্ষার্থীরা
অধ্যাপক শহীদ আকনের বদলি রোগীসেবা ও শিক্ষার্থীদের স্বার্থপরিপন্থী
-
১২ এপ্রিল, ২০২৬
-
৩১ মার্চ, ২০২৬