০৮ জুন, ২০২০ ০৮:০২ পিএম

১২০০ মেডিকেল টেকনোলজিস্টসহ তিন হাজার পদে নিয়োগে প্রজ্ঞাপন জারি

১২০০ মেডিকেল টেকনোলজিস্টসহ তিন হাজার পদে নিয়োগে প্রজ্ঞাপন জারি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস মোকাবেলায় দ্রুততম সময়ের মধ্যে ১ হাজার ২০০ মেডিকেল টেকনোলজিস্ট, ১ হাজার ৬৫০ মেডিকেল টেকনিশিয়ান ও ১৫০ কার্ডিওগ্রাফারসহ ৩ হাজার পদে নতুন নিয়োগের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ সোমবার (৮ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, দেশে করোনা সংক্রমণের ফলে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রোগের পরীক্ষা, নমুনা সংগ্রহ ইত্যাদি ব্যাপক কার্যক্রম দেশের বিদ্যমান সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ানদের মাধ্যমে সম্ভব নয়। এ অবস্থায় সেবা প্রতিষ্ঠানের কাজের গতি ফিরিয়ে আনার জন্য বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য ১ হাজার ২০০ মেডিকেল টেকনোলজিস্ট (গ্রেড-১১), ১ হাজার ৬৫০ মেডিকেল টেকনিশিয়ান (গ্রেড-১৬) এবং ১৫০ কার্ডিওগ্রাফারসহ (গ্রেড-১৬) ৩ হাজার নতুন পদ সৃষ্টি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১৮৭ জন টেকনোলজিস্টকে বিশেষ বিবেচনায় নিয়োগ দেওয়া হবে। বাকি ২ হাজার ৮১৭ পদে নিয়োগের জন্য ছাড়পত্র দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

► প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক