০৭ জুন, ২০২০ ০৯:২৬ পিএম

বাংলাদেশকে মেডিকেল উপকরণ উপহার দিলো তুরস্ক

বাংলাদেশকে মেডিকেল উপকরণ উপহার দিলো তুরস্ক

মেডিভয়েস রিপোর্ট: কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে তুরস্ক৷ এরই অংশ হিসেবে বাংলাদেশকে বেশ কিছু মেডিকেল উপকরণ উপহার দিয়েছে দেশটি ৷ আজ রোববার (৭ জুন) তাদের পাঠানো এসব উপহার সামগ্রী ঢাকা পৌঁছায়। এই সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছে দেশটি৷ 

বাংলাদেশে অবস্থিত তুরস্কের দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অরডিনেশন এজেন্সির (টিকা) মাধ্যমে বাংলাদেশকে এক হাজার N95 মাস্ক, পাঁচ হাজার মেডিকেল মাস্ক, এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) স্যুট ও দুইটি ভ্যান্টিলেটর উপহার প্রদান করা হয়৷

রাজধানী ঢাকায় মেডিকেল সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত পররাষ্ট্র সচিব খলিলুর রহমান এই উপহার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এবং তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অরডিনেশন এজেন্সির বাংলাদেশ কো-ওর্ডিনেটর ইসমাইল গুনডোগডু৷

তুর্কি রাষ্ট্রদূত ওসমান তুরান বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি ক্রমাবনতি হচ্ছে৷ এ সময় এ মেডিকেল সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। এটি দুই দেশের সম্পর্ককে মজবুত ও দীর্ঘস্থায়ী করবে৷

তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অরডিনেশন এজেন্সির বাংলাদেশ সমন্বয়ক ইসমাইল গুনডোগডু বলেন, বন্ধুপ্রমিত বাংলাদেশকে করোনা মোকাবেলায় এই সহযোগিতা অব্যাহত থাকবে। 

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অরডিনেশন এজেন্সি বাংলাদেশে তাদের বিভিন্ন প্রজেক্ট চালিয়ে যাচ্ছে৷ এর মধ্যে অন্যতম হচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করা৷

ভাষান্তর: ডা. আনিস বিন আব্দুর রাজ্জাক

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও