মাস্ক না পরায় মানিকগঞ্জে সাতজনকে জরিমানা
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা বিধি অমান্য করে মাস্ক ছাড়া বাইরে বের হওয়ায় মানিকগঞ্জের সাটুরিয়ায় সাত ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৩ জুন) সকালে উপজেলার সদর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে এই জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডিতদের মধ্যে তিনজন ট্রাকচালক, দুজন ক্রেতা ও দুজন পথচারী রয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাড়ির বাইরে বের হলে মুখে মাস্ক পরতে সরকারি নির্দেশনা রয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা এই স্বাস্থ্যবিধি অনেকে মেনে চলছেন না বলে অভিযোগ রয়েছে। বিষয়টির তদারক করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা বুধবার সকালে অভিযানে নামেন। এ সময় মাস্ক ছাড়াই ওই সাতজনকে সাটুরিয়া উপজেলা সদর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে বেড়াতে দেখেন তিনি। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে এখন বাড়ির বাইরে বের হলে প্রত্যেককে অবশ্যই মাস্ক পরতে হবে। পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি মনে চলতে হবে। এই আইন অমান্য করায় সংক্রমণ আইন-২০১৮ অনুযায়ী ওই সাত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বাড়ির বাইরে চলাচলরত ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মনে চলতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ৩০ মে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক ঘোষণায় বলা হয়েছে, কোনো ব্যক্তি এটি অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইন-২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এতে আরও বলা হয়েছে, মাস্ক না পরে বা অন্যান্য স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা করা যাবে। তবে ওই ঘোষণায় আইনটি জেলা প্রশাসক ও যথাযথ কর্তৃপক্ষকে সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করতে বলা হয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪