৩১ মে, ২০২০ ০৪:২৭ পিএম

বাসভাড়া বাড়ছে ৬০ ভাগ, প্রজ্ঞাপন জারি 

বাসভাড়া বাড়ছে ৬০ ভাগ, প্রজ্ঞাপন জারি 

মেডিভয়েস রিপোর্ট: বাস-মিনিবাসের ভাড়া ৬০ ভাগ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আজ রোববার (৩১ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নির্ধারিত ভাড়া ১ জুন থেকে কার্যকর হবে উল্লেখ করে এতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৩৪ এর ২ এ প্রদত্ত ক্ষমতাবলে করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে সরকার এক জেলা আরেক জেলা ও দূরপাল্লার চলাচলকারী (ঢাকা মহানগরের পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগরসহ) বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করা হলো।

এতে বলা হয়, এক জেলা আরেক জেলা ও দূরপাল্লার রুটে বাস মিনিবাস চলাচলের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩ মে ২০১৬ সালের প্রজ্ঞাপনে বিদ্যমান ভাড়ার (প্রতি কিলোমিটার সর্বোচ্চ ১ টাকা ৪২ পয়সা) ৬০ ভাগ বৃদ্ধি, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস-মিনিবাস চলাচলের ক্ষেত্রে পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৬ সেপ্টেম্বর ২০১৫ সালের প্রজ্ঞাপনে উল্লেখিত বিদ্যমান ভাড়ার (ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত মে মাসের সর্বোচ্চ প্রতি কিলোমিটার ১ টাকা ৭০ পয়সা ও ১ টাকা ৬০ পয়সা বৃদ্ধি করা হলো। বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়ার বিদ্যমান হার ৭ টাকা ও ৫ টাকা) ৬০ ভাগ বৃদ্ধি এবং ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) আওতাধীন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাসে মিনিবাসের ক্ষেত্রে ভাড়ার হার যাত্রী প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা বা ৬০ ভাগ বৃদ্ধি করা হলো।

যুক্ত হলো যেসব শর্ত

শর্তে বলা হয়েছে, একজন যাত্রীকে বাস মিনিবাসের পাশাপাশি দুটি আসনের একটি আসনে বসে অপর আসনটি অবশ্যই ফাঁকা রাখতে হবে। স্বাস্থ্যবিধি অনুসারে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কোনোভাবেই সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লেখিত মোট আসনসংখ্যা অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না। বর্ণিত প্রজ্ঞাপন উল্লেখিত ভাড়ার বিদ্যমান হারে প্রচলিত ধারার চার্টে বর্ণিত ধারার সাথে সরকার কর্তৃক অনুমোদিত ভাড়া বৃদ্ধির হার যোগ করে নতুন ভাড়া নির্ধারিত হবে। স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ পূর্বক বাস-মিনিবাস পরিচালনা করতে হবে; অনুমোদিত ভাড়ার হার করোনাভাইরাসজনিত সংকটকালে জন্য প্রযোজ্য হবে। এ সঙ্কট দূর হলে প্রজ্ঞাপনের বিদ্যমান হারের ভাড়া পুনঃপ্রযোজ্য হবে। 

এর আগে সমালোচনার মুখে বাস-মিনিবাসের ভাড়া ৮০ ভাগের বদলে ৬০ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। আজ দুপুরে বাস ভাড়া নিয়ে মন্ত্রণালয়ের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। সেখানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গতকাল শনিবার ঢাকা ও সারা দেশে বাস-মিনিবাসের ভাড়া ৮০ ভাগ বৃদ্ধির প্রস্তাব তৈরি করে।

আগামীকাল সোমবার থেকে ঢাকাসহ সারা দেশে বাস চলাচল শুরু হচ্ছে। প্রতিটি বাস-মিনিবাসের অর্ধেক আসন ফাঁকা রেখে চালানোর সিদ্ধান্ত দিয়েছে বিআরটিএ। এতে পরিবহন মালিকেরা লোকসানের কথা উল্লেখ করে শতভাগ ভাড়া বৃদ্ধির দাবি করে। কিন্তু বিআরটিএর ভাড়া নির্ধারণে স্থায়ী ব্যয় বিশ্লেষণ কমিটি ঘণ্টা খানেকের বৈঠকে ৮০ ভাগ ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে। এরপর এই নিয়ে সমালোচনা শুরু হলে আজ সড়কমন্ত্রী ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করেন।

►আরও পড়ুন: কমছে গণপরিবহনের প্রস্তাবিত ভাড়া, প্রজ্ঞাপন আজ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক