৩১ মে, ২০২০ ০২:২৩ পিএম

করোনা পরিস্থিতি অনুকূলে এলেই এইচএসসি পরীক্ষা: ডা. দীপু মনি

করোনা পরিস্থিতি অনুকূলে এলেই এইচএসসি পরীক্ষা: ডা. দীপু মনি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতি পুরোপুরি অনুকূলে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার (৩১ মে) সকাল ১১টায় ফেসবুক লাইভের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এবারের এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। কারণ এখানে ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর জন্য গণপরিবহন পুরোপুরি চালু হওয়া জরুরি।

ডা. দীপু মনি বলেন, পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব না। এটি করতে হলে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বহুগুণ বৃদ্ধি করতে হবে। এসব না করতে পারলে শিক্ষার্থীদের ব্যাপক স্বাস্থ্যঝুঁকি থেকে যাবে। এ মুহূর্তে কোনোভাবেই তা নেয়া সম্ভব না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সে কারণে করোনা পরিস্থিতি আরও অনুকূল না হওয়া পর্যন্ত আমরা এইচএসসি পরীক্ষা নিতে পারছি না। যখনই আমরা মনে করবো পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি হয়েছে তখনই অন্তত পক্ষে দুই সপ্তাহ সময় দিয়ে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করবো।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক