২৬ মে, ২০২০ ১১:৫১ এএম
করোনায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টার স্ত্রীর মৃত্যু
সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর। ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকার ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর। তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী।
এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি এখন বাসায় রয়েছেন।
সানবিমস স্কুলের ব্যবস্থাপক আবদুল কাদের জানান, মঙ্গলবার ভোরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় নিলুফার মঞ্জুরের মৃত্যু হয়।
নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন