২৬ মে, ২০২০ ১২:১০ পিএম
করোনায় আক্রান্ত হয়ে বিএনপির সাবেক এমপির মৃত্যু
এম. এ মতিন। ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার চারবারের সাবেক এমপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. এ মতিন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
মঙ্গলবার সকাল ৯ টায় রাজধানীর উত্তরা রেডিক্যাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সপ্তাহখানেক আগে তিনি উত্তরা নিজ বাসায় ব্রেন স্ট্রোক করলে তাকে উত্তরা রেডিক্যাল হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. এ মতিন।
এম. এ মতিনকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় নেয়া হবে। স্থানীয়ভাবে জানাজা শেষে টোরাগড় মুন্সিবাড়ী মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিশ্ব আইভিএফ দিবসের আলোচনায় বক্তারা
প্রতি ছয় দম্পতির একটি বন্ধ্যত্বে ভুগছে, দেশে সহজলভ্য আধুনিক চিকিৎসা
বিশ্ব আইভিএফ দিবসের আলোচনায় বক্তারা
প্রতি ছয় দম্পতির একটি বন্ধ্যত্বে ভুগছে, দেশে সহজলভ্য আধুনিক চিকিৎসা
জাতিসংঘের প্রতিবেদন
বাংলাদেশে প্রতি পাঁচজনের দুজন স্বাস্থ্যকর খাদ্য কেনায় সামর্থ্যহীন
বিশ্ব আইভিএফ দিবসের আলোচনায় বক্তারা
প্রতি ছয় দম্পতির একটি বন্ধ্যত্বে ভুগছে, দেশে সহজলভ্য আধুনিক চিকিৎসা
জাতিসংঘের প্রতিবেদন
বাংলাদেশে প্রতি পাঁচজনের দুজন স্বাস্থ্যকর খাদ্য কেনায় সামর্থ্যহীন
ছাত্র নির্যাতনে সম্পৃক্ততা
সিওমেক হাসপাতালে সাবেক ছাত্রলীগ সভাপতির পদায়ন বাতিল
এই বিভাগের সর্বাধিক পঠিত