দেশে করোনায় ৫২২ জনের মৃত্যু, শনাক্ত পৌনে ৩৭ হাজার
মেডিভয়েস রিপোর্ট: দেশে একদিনে আরও ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫২২ জন।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৬৬ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৬ হাজার ৭৫১ জন হয়েছে।
সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। সব মিলয়ে এ পর্যন্ত মোট ৭ হাজার ৫৭৯ জন সুস্থ হয়ে উঠলেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা মঙ্গলবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৫৬ শতাংশ।
বুলেটিনে জানানো হয়, গত এক দিনে দেশের ৪৮টি ল্যাবে ৫ হাজার ৪০৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময়ে নতুন করে ১৮২ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৪ হাজার ৭৭০ জন।