দৈনিক সমকালের মালিক এ কে আজাদকে ‘প্লাজমা থেরাপি’
মেডিভয়েস রিপোর্ট: হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্লাজমা থেরাপি নিয়েছেন। বেসরকারি টেলিভিশন স্টেশন চ্যানেল ২৪ এবং দৈনিক সমকাল আজাদের মালিকানাধীন টাইমস মিডিয়া লিমিটেডের দুটি প্রতিষ্ঠান। তিনি সমকালের প্রকাশক এবং চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক।
গত ২০ মে সম্মিলিত সামরিক হাসপাতালে একে আজাদের শরীরে প্লাজমা দেওয়া হয়। এক চিকিৎসকের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
খবরে বলা হয়, ঢাকা মেডিকেলে প্রথম সংগ্রহ করা দুই ব্যাগ প্লাজমার এক ব্যাগ দেওয়া হয়েছে একে আজাদকে। বুধবার মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ডা. ওয়াহিদুজ্জামান এবং সিএমএইচে হা-মীম গ্রুপের এমডি আজাদকে প্লাজমা থেরাপি দেয়া হয়। তারা এখন ভালো আছেন।”
বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ (৬১) মূলত প্রতিষ্ঠা পেয়েছেন তৈরি পোশাকের ব্যবসা দিয়ে। তার হা-মীম গ্রুপ দেশে টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের অন্যতম বড় বৃহৎ গ্রুপ।
এই গ্রুপের ব্যবসা এখন ছড়িয়ে আছে বস্ত্র, প্যাকেজিং, পাট, চা, রসায়ন, পরিবহনসহ বিভিন্ন খাতে। আজাদ শাহজালাল ইসলামী ব্যাংকেরও একজন পরিচালক।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজাদ ছাত্রজীবনে যুক্ত ছিলেন বাম রাজনীতিতে। গত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে আজাদের নাম সংবাদমাধ্যমে এলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে নামেননি।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪