জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় প্রবেশ-প্রস্থান বন্ধ
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রয়োজন ছাড়া ঢাকা মহানগরীতে প্রবেশ ও নগরী থেকে বাইরে যাওয়া নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রোববার (১৭ মে) ডিএমপি গণমাধ্যম শাখা থেকে এ কথা জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, এই পদক্ষেপের অংশ হিসেবে আজ রোববার থেকে রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশির ব্যবস্থা জোরদার করা হয়েছে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তির ঢাকা শহরে প্রবেশ বা শহর থেকে বাইরে হওয়া বন্ধ করা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহন এই কড়াকড়ির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপি গণমাধ্যম শাখা জানিয়েছে, যথোপযুক্ত কারণ ছাড়া কোনো ব্যক্তি যানবাহন চালনা করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
করোনা মোকাবিলার স্বার্থে নগরীতে এই নিয়ন্ত্রিত চলাচলের ব্যাপারে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ডিএমপি।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪