চট্টগ্রামে দুই চিকিৎসকসহ আরো ৬১ জনের করোনা
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে দুই চিকিৎসক, তিন পুলিশ সদস্য ও এক সাংবাদিকসহ আরো ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট ৫৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ২৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৮৯ জন।
শুক্রবার (১৫ মে) সকালে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৪২৪টি। এরমধ্যে ২৫৭টি বিআইটিআইডিতে, ৭১টি সিভাসুতে, ৬৬টি চমেকে এবং ৩০টি কক্সবাজার মেডিক্যাল কলেজে নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বিআইটিআইডিতে ২৯ জন, সিভাসুতে ৬ জন এবং চমেকে ২৬ জনের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ বছর বয়সী এক গাইনী বিশেষজ্ঞ ও ২৭ বছর বয়সী অপর এক নারী চিকিৎসক রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে ১৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলে বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪