ভ্যাকসিন ছাড়াই করোনাভাইরাস বিদায় নেবে: ট্রাম্প
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে কোন প্রকার ভ্যাকসিনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভ্যাকসিন ছাড়াই করোনাভাইরাস বিদায় নেবে।
শনিবার (৯ মে) প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক খবরে এ তথ্য জানিয়েছে।
ডাক্তারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এমন মন্তব্য করেছেন বলে শুক্রবার হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন।
ট্রাম্প বলেন, আমি শুধু ডাক্তারদের কথার ওপর নির্ভর করি, এটি চলে যেতে চলেছে, এবং আমরা আশা করছি, কিছু সময়ের পরে এটি আর দেখা যাবে না।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ বিষয়ে নানান মন্তব্য করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে চীনাভাইরাস আখ্যায়িত করে এর জন্য দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও কথা জানিয়েছেন তিনি।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও প্রাণহানিতে দেশটির ধারেকাছেও নেই কেউ। কোভিড-১৯ ঢুকে পড়েছে হোয়াইট হাউসে।
সম্প্রতি হোয়াইট হাউসের এক কর্মকর্তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের এক ব্যক্তিগত কর্মকর্তা। এ ঘটনার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন করোনার টেস্ট করাবেন তিনি।
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ
সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
রম্যরসে সচেতনতার বার্তা
ব্যাকটেরিয়ার পৌষমাস, অ্যান্টিবায়োটিকের সর্বনাশ