২৪ নভেম্বর, ২০২৬ ০৫:০৩ পিএম

হামের উপসর্গে এক দিনে নয় মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৮৩

হামের উপসর্গে এক দিনে নয় মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৮৩
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৮৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া ৬৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা ও সিলেট বিভাগে। এ দুই বিভাগে তিনজন করে মারা গেছেন। এ ছাড়া বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। তবে এর আগের ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৫৬৩ জন। এরপর সিলেটে ২২৫ জন, চট্টগ্রামে ১২৯ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭১ জন, খুলনায় ৬২ জন এবং রংপুরে ১৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন। তাঁদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৩০০।

এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

এইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক