২২ নভেম্বর, ২০২৬ ০৩:২৩ পিএম

১৮ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা: স্বাস্থ্য শিক্ষা ডিজি

১৮ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা: স্বাস্থ্য শিক্ষা ডিজি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আজ রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন।

তিনি জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনপ্রক্রিয়া, আবেদনের যোগ্যতা, পরীক্ষার নিয়মাবলি এবং অন্যান্য নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এর আগে গত ১০ নভেম্বর অনুষ্ঠিত এক সভায় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে গত ১৮ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহণে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। আদালতের এ নির্দেশনার ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে।

এ নির্দেশনার পর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। তবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য অনুযায়ী, পূর্বনির্ধারিত ১৮ ডিসেম্বর তারিখেই মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

সূত্র: বাসস

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত