২২ নভেম্বর, ২০২৬ ১২:৪৬ পিএম

নিউরোসায়েন্স হাসপাতালে ১০ চিকিৎসকে অধ্যাপক পদে পদায়ন

নিউরোসায়েন্স হাসপাতালে ১০ চিকিৎসকে অধ্যাপক পদে পদায়ন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিনস) বিভিন্ন বিভাগে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ১০ চিকিৎসককে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নিউরোলজি, নিউরোসার্জারি, ফার্মাকোলজি, নিউরো-ফিজিওলজি ও ইন্টারভেনশনাল নিউরোলজিসহ গুরুত্বপূর্ণ বিভাগে এসব পদায়ন দেওয়া হয়েছে। চিকিৎসকদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিউরোলজি, নিউরো সার্জারি, ফার্মাকোলজি, নিউরো-ফিজিওলজি, ইন্টারভেনশনাল নিউরোলজি এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে এসব চিকিৎসককে পদায়ন করা হয়েছে।

পদায়নপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে রয়েছেন—ডা. মাহমুদুল ইসলাম, ডা. আব্দুল আলীম, ডা. মোহাম্মদ সাঈদ হাসান, ডা. শামিম রশিদ, ডা. মোহা. বখতিয়ার আযম, ডা. মো. মাহবুবুল আলম, ডা. ফরহাদ হোসেন চৌধুরী, ডা. মোহাম্মদ আশরাফুল হক, ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ডা. মুহ. রফিকুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. মাহমুদুল ইসলাম ও ডা. আব্দুল আলীমকে অধ্যাপক, নিউরোলজি পদে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে পদায়ন করা হয়েছে। ডা. মোহাম্মদ সাঈদ হাসানকে অধ্যাপক, নিউরোলজি পদে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া ডা. শামিম রশিদকে অধ্যাপক, নিউরো-ফিজিওলজি এবং ডা. মোহা. বখতিয়ার আযম ও ডা. মো. মাহবুবুল আলমকে অধ্যাপক, ইন্টারভেনশনাল নিউরোলজি পদে পদায়ন করা হয়েছে।

নিউরো সার্জারি বিভাগে অধ্যাপক হিসেবে পদায়ন পেয়েছেন ডা. ফরহাদ হোসেন চৌধুরী, ডা. মোহাম্মদ আশরাফুল হক ও ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম। তাঁদের মধ্যে ডা. ফরহাদ হোসেন চৌধুরীকে হাসপাতালে এবং অন্য দুজনকে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত রেখে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, ডা. মুহ. রফিকুল ইসলামকে অধ্যাপক, ফার্মাকোলজি পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ডা. সাবিনা জেসমিনকে অধ্যাপক, ফার্মাকোলজি এবং ডা. এ কে এম গোলাম কবীরকে অধ্যাপক, রেডিওলজি অ্যান্ড ইমেজিং পদে পদায়ন করা হয়েছে। তাঁদের উভয়কেই ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় পরবর্তী কর্মদিবসে তাঁরা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক