২৪ অক্টোবর, ২০২৬ ১২:৫১ পিএম

এবার গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন

এবার গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: গাজীপুরে কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে নয়টি ইউনিট কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে (১৭ অক্টোবর) কক্সবাজার উখিয়ার পাটুয়ারটেকে বাঁশের তৈরি একটি তিনতলা রিসোর্টে (টুপটুপ রেস্তোরাঁ ও রিসোর্ট) ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। শর্টসার্কিট ও পরবর্তীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা যায়।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক