সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ৫৩ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের আরও ৫৩ চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সাদিয়া আফরিন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব পদোন্নতির তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের যোগদানপত্র গ্রহণপূর্বক তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পদোন্নতিপ্রাপ্ত পদ ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।’
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জেএইচ/
-
০৭ অক্টোবর, ২০২৬
-
৩০ সেপ্টেম্বর, ২০২৬
-
২৯ সেপ্টেম্বর, ২০২৬
-
০১ সেপ্টেম্বর, ২০২৬
-
১৭ অগাস্ট, ২০২৬
-
১৭ অগাস্ট, ২০২৬
-
১১ অগাস্ট, ২০২৬
-
০৩ অগাস্ট, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬
-
২৩ জুলাই, ২০২৬