৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৮ এএম

আরও ২৫ চিকিৎসকের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি

আরও ২৫ চিকিৎসকের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত আরও ২৫ চিকিৎসককে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের ওয়েসবাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের যোগদানপত্র গ্রহণপূর্বক তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে/কর্মস্থলে মুভ ইন হবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লে করা হয়।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত