০৫ অক্টোবর, ২০২৬ ০৫:৪২ পিএম

বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০২

বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০২
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন।

আজ সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪০১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২২৩ জন, খুলনা বিভাগে ৩০৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ১০৫ জন, রংপুর বিভাগে ৬৬ জন, এবং সিলেট বিভাগে রয়েছেন ৯ জন। 

এর আগে রোববারও (৪ অক্টোবর) ডেঙ্গুতে সারাদেশে ছয়জনের মৃত্যু হয়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল দুই হাজার ৮৯ জন।

সাম্প্রতিক বছরগুলোতে দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। মশাবাহিত এই রোগটি দেশে দীর্ঘদিনের সমস্যা হলেও ২০১৯ সালের পর থেকে এর প্রকোপ ও মৃত্যুর হার নতুন মাত্রা পেয়েছে। ২০১৯ সালে দেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত এবং ১৬৪ জনের মৃত্যু হয়।

এরপর ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৬২ হাজার ৩৮২ জন এবং মারা যান ২৮১ জন। ২০২৩ সালে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। ওই বছর তিন লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা দেশে এক বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের রেকর্ড।

২০২৪ সালে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে এক লাখ এক হাজার ২১৪ জনে নামলেও মৃত্যু ছিল ৫৭৫ জন। ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা আবার সামান্য বেড়ে এক লাখ ২ হাজার ৮৬১ জনে দাঁড়ায়; মৃত্যু হয় ৪১৩ জনের।

চলতি ২০২৬ সালেও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু তথ্য অনুযায়ী, আজ রোববার (৪ অক্টোবর) পর্যন্ত দেশে ৮৬ হাজার ৪৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২৬২ জন। শুধু গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছয়জনের মৃত্যু হয়েছে। 

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক