০৫ অক্টোবর, ২০২৬ ০৫:১৯ পিএম

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিন শিশুর 

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিন শিশুর 
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৬ জন। আজ সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য মতে, শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত এসব রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬০ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮।

তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জন। নিশ্চিত রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন। এ সময়ে হাম উপসর্গে মোট ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০২ জনের মৃত্যু নিশ্চিত হামজনিত বলে শনাক্ত হয়েছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক