৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৭ এএম

বারডেমের নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাছির উদ্দীন

বারডেমের নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাছির উদ্দীন
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাছির উদ্দীন আহমেদ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মহাসচিব সাইফ উদ্দিনের স্বাক্ষরিত একটি দাপ্তরিক পত্রে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর এই দায়িত্ব পেয়েছেন তিনি।

এর আগে হাসপাতালটির অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালকসহ বিভিন্ন দায়িত্বে ছিলেন নাছির উদ্দীন।

এ ছাড়া তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও দেশ-বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদে কর্মরত ছিলেন।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত